Skip to main content
GQS Academy
GQS Academy
রাজশাহীর প্রথম থ্রি ল্যাঙ্গুয়েজেস স্কুল

গ্লোবাল কুরআনিক স্কুল
রাজশাহী

Three Languages
Four Skills
One Exceptional School
ArabicBanglaEnglish
ListeningSpeakingReadingWriting

ধন্যবাদ, ২০২৬ শিক্ষাবর্ষে সকল আসন পূর্ণ হয়েছে।
পরবর্তী শিক্ষাবর্ষ ও অন্যান্য তথ্য জানতে যোগাযোগ করুন।

কুরআন হিফজ

Quran Hifz Program

৩ ভাষা

3 Languages

৭ তলা ক্যাম্পাস

7-Floor Campus

প্রি-প্লে → ২য় শ্রেণি

Pre-Play to Grade 2

Chairman

চেয়ারম্যানের বাণী

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আল্লাহর রহমতে আমরা রাজশাহীতে প্রথমবারের মতো এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি যেখানে আপনার সন্তান দ্বীন ও দুনিয়া - উভয় ক্ষেত্রেই সফল হবে, ইন শা আল্লাহ।

আমাদের লক্ষ্য হলো - আপনার সন্তান যেন আল্লাহর কিতাব কুরআন মুখস্থ করার পাশাপাশি আধুনিক শিক্ষায়ও সমানভাবে দক্ষ হয়। আরবি, ইংরেজি ও বাংলা - তিনটি ভাষাতেই যেন মাতৃভাষার মতো কথা বলতে, পড়তে, লিখতে ও বুঝতে পারে।

গ্লোবাল কুরআনিক স্কুল শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এটি আপনার সন্তানের দ্বিতীয় ঘর। এখানে প্রতিটি শিশু আমাদের আমানত এবং আমরা তাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক - সকল দিক থেকে উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা বিশ্বাস করি, সঠিক শিক্ষা ও তরবিয়াতের মাধ্যমে আপনার সন্তান হবে আল্লাহর নেক বান্দা, দেশের সুনাগরিক এবং বিশ্বমানের মানুষ।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নেক সন্তান দান করুন এবং তাদেরকে দ্বীন ও দুনিয়ার সফলতা দান করুন। আমীন।

Chairman

অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ

চেয়ারম্যান, গ্লোবাল কুরআ'নিক স্কুল, রাজশাহী

আমাদের বৈশিষ্ট্যসমূহ

গ্লোবাল কুরআ'নিক স্কুলের অনন্য বৈশিষ্ট্য এবং সুবিধাসমূহ

01

থ্রি ল্যাঙ্গুয়েজ-ফোর স্কিলস

  • •আরবি, বাংলা ও ইংরেজিতে চারটি দক্ষতা
  • •মাতৃভাষার মতো দক্ষতা অর্জন
  • •কুরআনের বাংলা ও ইংরেজি অনুবাদ
02

কুরআন হিফজ + আধুনিক শিক্ষা

  • •নুরানী পদ্ধতিতে হিফজ
  • •তাজবীদসহ শুদ্ধ তিলাওয়াত
  • •দ্বীন ও দুনিয়ার সমন্বয়
03

পাঁচ ওয়াক্ত নামাজ

  • •নামাজ ও ওযুর সম্পূর্ণ প্রশিক্ষণ
  • •দৈনন্দিন দোয়া ও যিকির
  • •জামাতে নামাজের অভ্যাস
04

নৈতিক শিক্ষা ও চরিত্র গঠন

  • •ইসলামিক মূল্যবোধ
  • •আদব-আখলাক
  • •গল্প, ছড়া ও ভূমিকাভিনয়
05

মেধাবী ও প্রশিক্ষিত শিক্ষক

  • •প্রশিক্ষণপ্রাপ্ত দীনদার শিক্ষক
  • •ছেলে-মেয়ে আলাদা শিক্ষক
  • •ব্যক্তিগত যত্ন
06

আধুনিক শিক্ষা পরিবেশ

  • •৭ তলা ক্যাম্পাস
  • •লিফট ও এসি বিশিষ্ট শ্রেণিকক্ষ
  • •সিসি ক্যামেরা মনিটরিং
07

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা

  • •গণিতে বিশেষ গুরুত্ব
  • •কম্পিউটার প্রশিক্ষণ
  • •প্রজেক্টর ও মাল্টিমিডিয়া ক্লাস
08

সৃজনশীল কার্যক্রম

  • •শিল্প ও সাংস্কৃতিক প্রোগ্রাম
  • •পিটি (শারীরিক ব্যায়াম)
  • •বার্ষিক অনুষ্ঠান
09

নিরাপদ পরিবেশ

  • •সিসি ক্যামেরা নিরাপত্তা
  • •প্রশিক্ষিত নিরাপত্তা প্রহরী
  • •ছেলে-মেয়ে আলাদা ব্যবস্থা
10

বিশেষ মূল্যায়ন পদ্ধতি

  • •লিখিত ও মৌখিক পরীক্ষা
  • •নিয়মিত অগ্রগতি রিপোর্ট
  • •ভর্তি পরীক্ষা
11

পুরস্কার ও সম্মাননা

  • •মেধার ভিত্তিতে শ্রেণি পরিবর্তন
  • •বার্ষিক পুরস্কার বিতরণী
  • •সার্টিফিকেট প্রদান
12

সম্পূর্ণ পাঠ্যক্রম

  • •সরকারি বোর্ড বই + ইসলামিক শিক্ষা
  • •আরবি ও ইংরেজি গ্রামার
  • •কম্পিউটার ও স্পোকেন

আমাদের শিক্ষা বিভাগ

প্রি-প্লে থেকে ৩য় শ্রেণি পর্যন্ত | আপনার সন্তানের জন্য সঠিক শিক্ষা ব্যবস্থা

প্লে

Play

বয়স:৪–৫ বছর
লক্ষ্য:লেখার মাধ্যমে অক্ষর জ্ঞান
মাসিক বেতন

১,৮০০/- টাকা

ভর্তি + সেশন (মোট)

১১,৮০০/- টাকা

  • •লেখার মাধ্যমে অক্ষর জ্ঞান, থ্রি ল্যাঙ্গুয়েজ শব্দ ও ছন্দ মুখস্তকরণ (বাংলা, ইংরেজি, গণিত, আরবী, ড্রইং)
  • •ইংলিশ স্পোকেন ও আরবী মোকালামা (থ্রি ল্যাঙ্গুয়েজেস)

কেজি

KG

বয়স:৫–৬ বছর
লক্ষ্য:শব্দ ও বাক্য লেখা ও পড়া
মাসিক বেতন

২,০০০/- টাকা

ভর্তি + সেশন (মোট)

১২,০০০/- টাকা

  • •শব্দ ও বাক্য লেখা ও পড়া (বাংলা, ইংরেজি, গণিত, আরবী)
  • •ড্রইং, কায়দা শিক্ষা, ইংলিশ স্পোকেন ও আরবী মোকালামা (থ্রি ল্যাঙ্গুয়েজেস)

১ম শ্রেণি

Grade 1

বয়স:৬–৭ বছর
লক্ষ্য:সরকারি বোর্ড বই সমূহ শুরু
মাসিক বেতন

২,৫০০/- টাকা

ভর্তি + সেশন (মোট)

১৩,৫০০/- টাকা

  • •সরকারি বোর্ড বই সমূহ (বাংলা, ইংরেজি, গণিত)
  • •আরবি সাহিত্য, সধারন জ্ঞান, ড্রইং, কম্পিউটার, কোরাআন (নাজেরা)
  • •ইংলিশ স্পোকেন ও আরবী মোকালামা (থ্রি ল্যাঙ্গুয়েজেস)

২য় শ্রেণি

Grade 2

বয়স:৭–৮ বছর
লক্ষ্য:হিফজুল কুরাআন ও ভাষা গ্রামার
মাসিক বেতন

৪,০০০/- টাকা

ভর্তি + সেশন (মোট)

১৫,০০০/- টাকা

  • •সরকারি বোর্ড বই সমূহ (বাংলা, ইংরেজি, গণিত)
  • •আরবী সাহিত্য, বাংলা, ইংরেজি ও আরবী গ্রামার, কম্পিউটার, সাধারণ জ্ঞান, ড্রইং, হিফজুল কুরাআন, ইংলিশ স্পোকেন ও আরবী মোকালামা (থ্রি ল্যাঙ্গুয়েজেস)

৩য় শ্রেণি

Grade 3

বয়স:৮–৯ বছর
লক্ষ্য:সরকারি মাদ্রাসা বোর্ড বই সমূহ
মাসিক বেতন

৪,০০০/- টাকা

ভর্তি + সেশন (মোট)

১৫,০০০/- টাকা

  • •সরকারি মাদ্রাসা বোর্ড বই সমূহ (বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা, হাদীস ফিকাহ)
  • •আরবী সাহিত্য, বাংলা, ইংরেজি ও আরবী গ্রামার, কম্পিউটার, সাধারণ জ্ঞান, ড্রয়িং, হিফজুল কুরআন, ইংলিশ স্পোকেন ও আরবী মোকালামা

ক্লাস সময়: সকাল ৮:৩০ – দুপুর ১:১৫ (শুক্রবার বন্ধ)

ভর্তি প্রক্রিয়া

সহজ এবং স্বচ্ছ ভর্তি প্রক্রিয়া | আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের প্রথম ধাপ

ভর্তির ধাপসমূহ

  1. 1

    অফিস থেকে ২০০ টাকা দিয়ে ১টি ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।

  2. 2

    প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে সকল তথ্য প্রদান করতে হবে।

  3. 3

    ফরমের সাথে শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

  4. 4

    ছাত্র—ছাত্রীর জন্ম নিবন্ধন এর ফটোকপি জমা দিতে হবে।

  5. 5

    অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

  6. 6

    প্রতিষ্ঠানের নির্ধারিত ফি জমা দেওয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

  7. 7

    ছাত্র—ছাত্রীকে যিনি স্কুল থেকে নিয়ে যাবেন তার ছবিসহ পূর্ণ তথ্য জমা দিতে হবে।

  8. 8

    পরীক্ষার ফি, বই, খাতা, কলম, পেন্সিল, পরিচয়পত্র, হিজাব ইত্যাদির খরচ অভিভাবকগণ বহন করবেন।

  9. 9

    বই, খাতা, হিজাব স্কুল থেকে সংগ্রহ করতে হবে।

  10. 10

    মাসিক বেতন চলতি মাসের ০৭ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।

  11. 11

    ভর্তিকৃত টাকা ফেরত দেওয়া হবে না।

  12. 12

    নির্ধারিত সময়ে টাকা প্রদান না করলে সার্ভিস চার্জ প্রযোজ্য।

  13. 13

    মানি রিসিপ্ট ব্যতীত লেনদেন গ্রহণযোগ্য হবে না।

  14. 14

    শিক্ষার্থীর ব্যক্তিগত কারণে ক্লাসে অনুপস্থিত থাকলে সেক্ষেত্রে বেতন মওকুফ হবে না।

ক্লাস সময়সূচী

সকাল ৮:৩০ – দুপুর ১:১৫ (শুক্রবার বন্ধ)

ভর্তি ফি ও সেশন চার্জ

শ্রেণিভর্তি ফিসেশন ফিমাসিক বেতনমোট
প্রি-প্লে (Pre-Play)৪,০০০/-৫,০০০/-১,৪০০/-১০,৪০০/-
প্লে (Play)৪,০০০/-৬,০০০/-১,৮০০/-১১,৮০০/-
কেজি (KG)৪,০০০/-৬,০০০/-২,০০০/-১২,০০০/-
১ম শ্রেণি (Grade 1)৪,০০০/-৭,০০০/-২,৫০০/-১৩,৫০০/-
২য় শ্রেণি (Grade 2)৪,০০০/-৭,০০০/-৪,০০০/-১৫,০০০/-
৩য় শ্রেণি (Grade 3)৪,০০০/-৭,০০০/-৪,০০০/-১৫,০০০/-

মাসিক বেতন

শ্রেণিটাকা
প্রি-প্লে শ্রেণি১,৪০০/-
প্লে শ্রেণি১,৮০০/-
কেজি শ্রেণি২,০০০/-
১ম শ্রেণি শ্রেণি২,৫০০/-
২য় শ্রেণি শ্রেণি৪,০০০/-
৩য় শ্রেণি শ্রেণি৪,০০০/-

পোশাক বিধিমালা

স্কুলের নির্ধারিত পোশাক | শৃঙ্খলা ও ঐক্যের প্রতীক

রঙের থিম: হালকা বেগুনী গোলাপী (Light Purple Pink)

ছেলেদের পোশাক

নিয়মিত পোশাক:

  • •পেয়ারওয়ালা + পাজামা
  • •স্যান্ডেল
  • •সাদা কোর্তা
  • •সাদা মোজা

শীতকাল:

•লাল সোয়েটার

মেয়েদের পোশাক

নিয়মিত পোশাক:

  • •ফ্রক + হিজাব
  • •পাজামা
  • •কালো জুতা
  • •সাদা মোজা

শীতকাল:

•লাল সোয়েটার

অভিভাবকদের মতামত

"মাত্র ৩ মাসে আমার ছেলে আরবিতে ছোট ছোট বাক্য বলতে শুরু করেছে। শিক্ষকরা খুবই যত্নশীল।"

ম

মোঃ রফিকুল ইসলাম

কাশিয়াডাঙ্গা

"আমার মেয়ে এখন নিজে নিজে কুরআন পড়ার চেষ্টা করে। স্কুলের পরিবেশ অনেক নিরাপদ ও পরিষ্কার।"

স

সালমা বেগম

রাজপাড়া

"শুধু বই পড়া নয়, আখলাক ও আদব শিখছে। এই বয়সে এটাই সবচেয়ে জরুরি। আলহামদুলিল্লাহ!"

আ

আব্দুল করিম

বোয়ালিয়া

সাধারণ জিজ্ঞাসা

অভিভাবকদের সাধারণ প্রশ্ন ও উত্তর

Notice Board

PUBLIC
13 Sept 2026, 02:23 am

বার্ষিক মাহফিল, ২০২৬

বার্ষিক মাহফিল, ২০২৬

মাহফিলের তারিখঃ ১২/১০/২০২৬ স্থানঃ গ্লোবাল কুরআনিক স্কুল প্রাঙ্গণ

Blog Posts

আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার আগে যে ১০টি বিষয় অবশ্যই দেখবেনArticle
19 Sept 2026, 02:56 am

আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার আগে যে ১০টি বিষয় অবশ্যই দেখবেন

সন্তানের স্কুল নির্বাচন করা একজন অভিভাবকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ একটি শিশু দিনের বড় একটি সময় স্কুলে কাটায়। সেখানে সে শুধু বইয়ের জ্ঞানই অর্জন করে না; বরং তার চিন্তাভাবনা, আচরণ, মূল্যবোধ, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গিও গড়ে ওঠে।

তাই শুধু স্কুলের নাম, ভবনের সৌন্দর্য বা পরীক্ষার ফলাফল দেখে সিদ্ধান্ত না নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করা প্রয়োজন।

চলুন জেনে নেওয়া যাক—সন্তানকে স্কুলে ভর্তি করার আগে কোন ১০টি বিষয় অবশ্যই দেখা উচিত।

১. স্কুলের শিক্ষার লক্ষ্য ও দর্শন

প্রথমেই জানতে হবে স্কুলটি আসলে কী ধরনের শিক্ষার্থী তৈরি করতে চায়।

শুধু পরীক্ষায় ভালো ফল করানোই কি লক্ষ্য? নাকি একজন শিক্ষার্থীকে জ্ঞানী, নৈতিক, দায়িত্বশীল ও ভালো মানুষ হিসেবেও গড়ে তোলার চেষ্টা করা হয়?

একটি শিশুর ভবিষ্যৎ গঠনে স্কুলের শিক্ষা-দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২. জেনারেল শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার ব্যবস্থা আছে কি না

মুসলিম পরিবারের জন্য সন্তানের জেনারেল শিক্ষার পাশাপাশি কুরআন ও প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

তাই স্কুলে—

  • কুরআন শিক্ষা

  • নাজেরা

  • হিফজের সুযোগ

  • আরবি ভাষা

  • ইসলামী আদব ও আখলাক

ইত্যাদির কী ব্যবস্থা রয়েছে, তা জেনে নেওয়া ভালো।

৩. শিক্ষকরা কেমন?

একজন ভালো শিক্ষক শুধু বই পড়ান না; তিনি শিশুর শেখার আগ্রহ তৈরি করেন এবং তার চরিত্র গঠনে ভূমিকা রাখেন।

তাই ভর্তি করার আগে শিক্ষকদের যোগ্যতা, অভিজ্ঞতা, পড়ানোর পদ্ধতি এবং শিশুদের সঙ্গে তাদের আচরণ সম্পর্কে ধারণা নেওয়া গুরুত্বপূর্ণ।

৪. শিশুর জন্য শিক্ষার পরিবেশ কেমন?

শিশু কোন পরিবেশে পড়াশোনা করছে—এটি তার শেখার ওপর বড় প্রভাব ফেলতে পারে।

স্কুল পরিদর্শনের সময় লক্ষ্য করুন—

শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন কি না, পরিবেশ শান্ত ও শৃঙ্খলাপূর্ণ কি না এবং শিশুরা স্বাভাবিক ও আনন্দের সঙ্গে শিখছে কি না।

৫. বাংলা, ইংরেজি ও আরবি—ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হয় কি না

বর্তমান সময়ে ভাষাজ্ঞান শিশুর ভবিষ্যৎ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।

বাংলা মাতৃভাষা হিসেবে, ইংরেজি আন্তর্জাতিক যোগাযোগ ও উচ্চশিক্ষার জন্য এবং আরবি কুরআন ও ইসলামী জ্ঞান বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাই স্কুলের ভাষা শিক্ষার পদ্ধতি ও নিয়মিত অনুশীলনের ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেওয়া উচিত।

৬. শিশুর ব্যক্তিগত যত্ন ও নিরাপত্তা

একটি স্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটি হলো শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

অভিভাবকদের খেয়াল করা উচিত—

  • শিক্ষার্থীদের প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা

  • অভিভাবকদের জন্য নিয়মনীতি

  • শিশুদের তদারকি

  • জরুরি পরিস্থিতিতে করণীয়

  • স্কুলের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা

ইত্যাদি।

৭. শুধু মুখস্থ নয়—বোঝার সুযোগ আছে কি না

শিশু শুধু বইয়ের উত্তর মুখস্থ করছে, নাকি বিষয়টি বুঝে শেখার সুযোগ পাচ্ছে—এটিও গুরুত্বপূর্ণ।

প্রশ্ন করা, উত্তর দেওয়া, আলোচনা করা, অনুশীলন করা এবং বাস্তব উদাহরণের মাধ্যমে শেখানো শিশুর শেখার অভিজ্ঞতাকে আরও কার্যকর করতে পারে।

৮. শিশুর চরিত্র ও আখলাক গঠনে গুরুত্ব দেওয়া হয় কি না

শিক্ষার উদ্দেশ্য শুধু পরীক্ষার ফলাফল নয়।

একজন শিক্ষার্থীর মধ্যে—

সততা, শৃঙ্খলা, ভদ্রতা, দায়িত্ববোধ, বড়দের সম্মান এবং ছোটদের প্রতি ভালোবাসা

ইত্যাদি গুণ তৈরি করাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।

তাই স্কুলের শিক্ষা কার্যক্রমে চরিত্র ও নৈতিক শিক্ষার গুরুত্ব কতটুকু, সেটিও জানা উচিত।

৯. অভিভাবকদের সঙ্গে স্কুলের যোগাযোগ কেমন?

শিশুর ভালো ফলাফলের জন্য স্কুল ও পরিবারের মধ্যে যোগাযোগ থাকা প্রয়োজন।

অভিভাবকদের জানা উচিত—স্কুলে নিয়মিতভাবে সন্তানের পড়াশোনা, উপস্থিতি, আচরণ ও অগ্রগতি সম্পর্কে জানানো হয় কি না।

অভিভাবক-শিক্ষক মতবিনিময়ের সুযোগ থাকলে শিশুর দুর্বলতা ও সম্ভাবনা নিয়ে সময়মতো কাজ করা সহজ হয়।

১০. ভবিষ্যতের জন্য শিশুকে কীভাবে প্রস্তুত করা হচ্ছে?

সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—

এই স্কুল থেকে আমার সন্তান কী ধরনের মানুষ হয়ে বের হবে?

সে কি শুধু পরীক্ষায় ভালো করবে, নাকি জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে?

স্কুল নির্বাচন করার সময় এই প্রশ্নটি অবশ্যই বিবেচনা করা উচিত।

তাহলে কেমন স্কুল বেছে নেবেন?

একটি আদর্শ শিক্ষা পরিবেশে শিশুর জেনারেল শিক্ষা, কুরআন শিক্ষা, ভাষা শিক্ষা, চরিত্র গঠন ও প্রয়োজনীয় দক্ষতা—সবকিছুর মধ্যে একটি সুন্দর ভারসাম্য থাকা গুরুত্বপূর্ণ।

অভিভাবকদের উচিত শুধু বিজ্ঞাপন দেখে সিদ্ধান্ত না নিয়ে স্কুলটি সরাসরি পরিদর্শন করা, শিক্ষকদের সঙ্গে কথা বলা এবং সন্তানের জন্য পরিবেশটি উপযুক্ত কি না তা যাচাই করা।

গ্লোবাল কুরআনিক স্কুল

গ্লোবাল কুরআনিক স্কুলে আমরা শিক্ষার্থীদের জেনারেল শিক্ষার পাশাপাশি কুরআন ও আরবি শিক্ষার সুযোগ দেওয়ার মাধ্যমে একটি সমন্বিত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে কাজ করছি।

আমাদের লক্ষ্য—শুধু ভালো শিক্ষার্থী নয়, জ্ঞানী, নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার চেষ্টা করা।

বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় পাঠদানের পাশাপাশি কুরআন শিক্ষা ও হিফজের সুযোগ—একটি শিশুর শিক্ষা ও মূল্যবোধকে একই সঙ্গে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।

শেষ কথা

সন্তানের স্কুল নির্বাচন জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই সময় নিয়ে স্কুলের শিক্ষার মান, শিক্ষক, পরিবেশ, নিরাপত্তা, দ্বীনি শিক্ষা, ভাষা শিক্ষা ও চরিত্র গঠনের ব্যবস্থা যাচাই করুন।

কারণ—

সন্তানের জন্য সঠিক স্কুল নির্বাচন মানে শুধু একটি স্কুল নির্বাচন নয়; বরং তার ভবিষ্যৎ গড়ার জন্য একটি পরিবেশ নির্বাচন।

গ্লোবাল কুরআনিক স্কুল
কুরআনের আলোয় শিক্ষিত হোক আগামী প্রজন্ম।

জেনারেল শিক্ষার পাশাপাশি হিফজ—একসাথে কি সম্ভব?Article
15 Sept 2026, 03:06 am

জেনারেল শিক্ষার পাশাপাশি হিফজ—একসাথে কি সম্ভব?

প্রত্যেক অভিভাবকের স্বপ্ন—সন্তান ভালো মানুষ হোক, দ্বীনের জ্ঞান অর্জন করুক এবং ভবিষ্যতে একজন সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুক। বর্তমান সময়ে অনেক অভিভাবকের মনে একটি প্রশ্ন থাকে—বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞানসহ জেনারেল শিক্ষার পাশাপাশি কি সন্তানকে কুরআনের হিফজ করানো সম্ভব?

সংক্ষিপ্ত উত্তর হলো—হ্যাঁ, সঠিক পরিকল্পনা, উপযুক্ত পরিবেশ এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে জেনারেল শিক্ষার পাশাপাশি হিফজ করা সম্ভব।

হিফজ কেন গুরুত্বপূর্ণ?

পবিত্র কুরআন আল্লাহ তাআলার কালাম। একজন মুসলিম শিশুর জীবনে কুরআনের সঙ্গে ছোটবেলা থেকেই সম্পর্ক তৈরি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন মুখস্থ করার মাধ্যমে শিশু শুধু কিছু আয়াত বা সূরা মুখস্থ করে না; বরং তার জীবনে কুরআনকে ধারণ করার একটি সুন্দর ভিত্তি তৈরি হয়।

আল্লাহ তাআলা বলেন—

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ

অর্থ: “আমি তো কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব, কোনো উপদেশ গ্রহণকারী আছে কি?”

—সূরা আল-কামার: ১৭

জেনারেল শিক্ষা কি তাহলে প্রয়োজন নেই?

অবশ্যই প্রয়োজন আছে।

বর্তমান যুগে একটি শিশুর ভবিষ্যৎ গঠনের জন্য বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, প্রযুক্তি ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে জ্ঞান অর্জন গুরুত্বপূর্ণ। তাই কুরআন ও হিফজের পাশাপাশি শিশুর জেনারেল শিক্ষাকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মূল বিষয় হলো—একটিকে গ্রহণ করতে গিয়ে অন্যটিকে বাদ দেওয়া নয়; বরং সুন্দর পরিকল্পনার মাধ্যমে দুটিকে সমন্বয় করা।

একজন শিশু একইসঙ্গে কুরআনের হাফেজ হওয়ার চেষ্টা করতে পারে এবং জেনারেল শিক্ষায়ও এগিয়ে যেতে পারে।

কীভাবে দুটো একসাথে সম্ভব?

এর জন্য প্রয়োজন একটি সুশৃঙ্খল রুটিন।

শিশুর বয়স, পড়াশোনার স্তর ও সামর্থ্য অনুযায়ী কুরআন মুখস্থ করার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা যেতে পারে। প্রতিদিন অল্প অল্প করে নতুন সবক, পুরোনো পড়া পুনরাবৃত্তি এবং নিয়মিত শুনানোর ব্যবস্থা থাকলে ধীরে ধীরে হিফজ এগিয়ে নেওয়া সম্ভব।

এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—

নিয়মিততা।

একদিন অনেক বেশি পড়িয়ে কয়েকদিন বন্ধ রাখার চেয়ে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পড়া ও পুনরাবৃত্তি করা বেশি কার্যকর।

শুধু মুখস্থ করলেই কি হিফজ সম্পন্ন হয়?

না। হিফজের ক্ষেত্রে মুখস্থ করার পাশাপাশি মুরাজাআ বা পুনরাবৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নতুন সবক মুখস্থ করার পাশাপাশি আগের পড়া নিয়মিত ঝালাই করতে হয়। কারণ পুরোনো পড়া নিয়মিত না পড়লে মুখস্থ অংশ ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে।

তাই একটি ভালো হিফজ ব্যবস্থায় সাধারণত তিনটি বিষয় গুরুত্বপূর্ণ—

  • নতুন সবক

  • আগের সবকের পুনরাবৃত্তি

  • নিয়মিত শুনানো ও সংশোধন

শিশুর ওপর অতিরিক্ত চাপ দেওয়া কি ঠিক?

একদমই নয়।

প্রতিটি শিশুর মেধা, মনোযোগ, শেখার গতি ও সক্ষমতা আলাদা। তাই একজন শিশুকে অন্য শিশুর সঙ্গে তুলনা করা উচিত নয়।

অভিভাবকদের উচিত শিশুকে উৎসাহ দেওয়া, তার ছোট ছোট অর্জনকে প্রশংসা করা এবং ধৈর্যের সঙ্গে পাশে থাকা।

হিফজ একটি দীর্ঘমেয়াদি যাত্রা; এটি কোনো প্রতিযোগিতা নয়।

পরিবার কীভাবে সহযোগিতা করতে পারে?

শুধু স্কুলের ওপর দায়িত্ব দিয়ে দিলে হবে না। শিশুর হিফজ ও পড়াশোনায় পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অভিভাবকরা চাইলে—

১. নির্দিষ্ট সময়ে পড়ার অভ্যাস তৈরি করতে পারেন।
২. বাসায় কুরআন পড়ার পরিবেশ তৈরি করতে পারেন।
৩. শিশুর মুখস্থ করা সূরা শুনতে পারেন।
৪. ভুল হলে রাগ না করে সংশোধনে সহযোগিতা করতে পারেন।
৫. মোবাইল ও অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করতে পারেন।
৬. শিশুকে নিয়মিত উৎসাহ দিতে পারেন।
৭. তার পড়াশোনা ও হিফজ—দুটোর অগ্রগতি সম্পর্কে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন।

সমন্বিত শিক্ষাই হতে পারে সুন্দর সমাধান

একটি শিশুর শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার মধ্যে সীমাবদ্ধ নয়। তার মধ্যে জ্ঞান, আদব, আখলাক, নৈতিকতা, দায়িত্ববোধ এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।

অন্যদিকে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় জেনারেল শিক্ষাও শিশুর জন্য অপরিহার্য।

তাই এমন একটি শিক্ষা পরিবেশ প্রয়োজন, যেখানে শিশু একইসঙ্গে—

কুরআন শিখবে, হিফজ করবে, আরবি শিখবে এবং জেনারেল শিক্ষায়ও এগিয়ে যাবে।

গ্লোবাল কুরআনিক স্কুলের লক্ষ্য

গ্লোবাল কুরআনিক স্কুলে আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করি, যেখানে শিশুর দ্বীনি ও জেনারেল শিক্ষা পাশাপাশি এগিয়ে নেওয়ার সুযোগ থাকে।

বাংলা, ইংরেজি ও আরবি শিক্ষার পাশাপাশি শিশুদের কুরআন শিক্ষা এবং হিফজের সুযোগ দেওয়ার মাধ্যমে আমরা তাদের জ্ঞান ও চরিত্র—দুই দিক থেকেই গড়ে তুলতে চাই।

আমাদের লক্ষ্য শুধু একজন ভালো শিক্ষার্থী তৈরি করা নয়; বরং এমন একজন মানুষ গড়ে তোলা, যে দুনিয়ার প্রয়োজনীয় জ্ঞান অর্জনের পাশাপাশি কুরআন ও ইসলামী মূল্যবোধকে নিজের জীবনে ধারণ করবে।

শেষ কথা

আপনার সন্তানকে কুরআনের সঙ্গে যুক্ত করার জন্য কোনো নির্দিষ্ট বয়সের অপেক্ষা না করে ছোটবেলা থেকেই একটি সুন্দর ভিত্তি তৈরি করা যায়।

জেনারেল শিক্ষা এবং হিফজ—দুটো একসঙ্গে সম্ভব, যদি থাকে সঠিক পরিকল্পনা, নিয়মিত অনুশীলন, উপযুক্ত পরিবেশ এবং পরিবারের আন্তরিক সহযোগিতা।

আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাকে শুধু ক্যারিয়ারের জন্য নয়, সুন্দর চরিত্র, নৈতিকতা ও ঈমানের আলোয় গড়ে তোলাও আমাদের দায়িত্ব।

কুরআনের আলোয় শিক্ষিত হোক আমাদের আগামী প্রজন্ম।

Our Honorable Teachers

Rafiai tarannum - English Teacher

Rafiai tarannum

English Teacher

Kamil( Tafsir) MBA(Accounting)

Md Abdur Rahim - English Teacher

Md Abdur Rahim

English Teacher

B.A. ( Honours ) in English

MST. RABEYA BASRI - Teacher

MST. RABEYA BASRI

Teacher

M.Sc. Masters -2019(Geography and Environment)

মাওঃ মুফতি আশিকুর রহমান - Arabic

মাওঃ মুফতি আশিকুর রহমান

Arabic

তাকমিল ফিল হাদিস। (দাওরায়ে হাদিস) জামিয়াতুন নূর আল কাসেমিয়া উত্তরা ঢাকা । তাখাস্সুস ফিল ফিকহ (মুফতি) জামিয়া বিন নূরিয়া আল ইসলামিয়া, উত্তরা ঢাকা

হাঃ মাওঃ মো:শিহাবুদ্দিন - Arabic

হাঃ মাওঃ মো:শিহাবুদ্দিন

Arabic

ডাবল কামিল (মাস্টার্স) তাফসির ও ফিকাহ্ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা।

Md. Ariful Islam - Teacher

Md. Ariful Islam

Teacher

M, A. (Arbi)

Mominul Islam Masters - Teacher

Mominul Islam Masters

Teacher

Masters.(M.A.) in Islamic History and Culture

Md Al-Amin - Teacher

Md Al-Amin

Teacher

Fazil: Islamic Studies

Faria Easmin - Teacher

Faria Easmin

Teacher

M. A. (Bangla)

যোগাযোগ

ফোন করুন

01308-918454

ফোন করুন

01718-313765

WhatsApp

01308-918454

ঠিকানা

কোর্ট স্টেশন রোডের ২০০ মিটার উত্তরে,
কোর্ট স্টেশন, কাশিয়াডাঙ্গা, রাজশাহী

অফিস সময়

সকাল ৮:৩০ – দুপুর ১:১৫
(শুক্রবার বন্ধ)